রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তড়িঘড়ি করে মুড়াউড়া ও মেলার বাজারে পশুর হাট ইজারা ॥ নবীগঞ্জের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ লাখাইয়ে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ নারীর বিষপান পুকুর ইজারা নিয়ে অসাধু চক্রের সিন্ডিকেট ॥ রাজস্ব বঞ্চিত জেলা পরিষদ দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম’র ॥ হবিগঞ্জ পৌরসভায় মেডিক্যাল ক্যাম্প দু’দিনব্যাপী নানা কর্মসূচী পালন নবীগঞ্জের বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা হবিগঞ্জ হাই স্কুলের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে সংবাদের প্রতিবাদ শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মাছুলিয়া ব্রিজ ও নদীর বাঁধ হুমকির মুখে

  • আপডেট টাইম সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদী মাছুলিয়া ব্রিজের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ব্রিজ ও নদীর বাঁধ হুমকির মুখে পড়েছে। যে কোনো সময় ব্রিজ ধ্বসে পড়তে পারে। এতে শহরের সাথে বেশকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সরেজমিনে দেখা যায়, মাছুলিয়া এলাকার খোয়াই নদীর ব্রিজের পাশের দুই দিক থেকে ড্রেজার মেশিন দিয়ে একদল বালুখেকো বালু উত্তোলন করে বিভিন্ন যানবাহনে করে বিক্রি করছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডসহ প্রশাসন এর কোনো ব্যবস্থা না নেয়ায় দিনে-রাতে ড্রেজার মেশিনে বালু তোলা হচ্ছে। ব্রিজটি যদি ভেঙ্গে যায় তাহলে এড়ালিয়া, পইল, নাজিরপুর, শিয়ালদাড়িয়া, পাঁচপাড়িয়া, আটঘরিয়া, চাঁনপুরসহ বিভিন্ন গ্রামের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com