বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নানা সমস্যায় জর্জরিত জেলা সাবরেজিস্ট্রার অফিস

  • আপডেট টাইম রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নানা সমস্যায় জর্জরিত জেলা সাবরেজিস্ট্রার অফিস। গুটি কয়েকজন কর্মকর্তা ও ডিড রাইটারদের হাতে জিম্মি হয়ে পড়েছে ওই অফিস। দলিল রেজিস্ট্রারী করতে গেলে বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দেয়া হয়। যদি তাদের কথামতো দলিল করা হয়, তবে ফিরিয়ে দেয়া হয় না, বিনিময়ে দিতে হয় মোটা অংকের টাকা। এমন অভিযোগ তাদের বিরুদ্ধে শত শত। প্রতিটি দলিলের পেছনে সরকারি ফি ছাড়াও শতকরা ১% করে কয়েকজন ডিড রাইটারদের মাধ্যমে জেলা সাবরেজিস্ট্রার ও উপজেলা সাবরেজিস্ট্রারকে দিতে হয়। নতুবা পরচা, নামজারিতে ত্রুটি দেখানোসহ নানা অজুহাতে মানুষকে ফিরিয়ে দেয়া হয়। বাধ্য হয়ে অনেকেই তাদের কথায় টাকা দিয়ে রেজিস্ট্রারী করেন। কোনো কোনো ক্ষেত্রে আদালতে মামলা-মোকদ্দমা থাকার পরও সাবরেজিস্ট্রারসহ অন্যান্যরা কমিশনের বিনিময়ে বাড়ি গিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে দলিল রেজিস্ট্রারী করে দেন। অফিসের কর্মকর্তা-কর্মচারিরা দীর্ঘদিন একই জায়গায় কর্মরত থাকায় পুরো অফিসটি তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে। যার যার ইচ্ছা মতো অফিস পরিচালনা করছেন। কেউ প্রতিবাদ করলে তাদেরকে অপদস্ত হতে হয়। এ বিষয়ে ভুক্তভোগীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com