মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে নিয়ে জমিনে নিয়ে জমুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার ২৩ জুলাই দিবাগত রাত প্রায় ২ টার দিকে নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড়ভাকৈর ইউনিয়নের কামড়াখাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জমুল মিয়ার স্ত্রী রুবিনা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সূত্রে জানায়, ওই দিন রাতের খাবার শেষে জমুল মিয়া তার বসতঘরে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ২ টার দিকে তার স্ত্রী রুবিনা বেগম দেখতে পান তার স্বামী জমুল মিয়া ঘরে ঘুমে নাই। তল্লাশী করেও তাকে পাওয়া যাচ্ছিল না। তখন রুবিনা বেগম এর শোরচিৎকারে প্রতিবেশি লোকজন এগিয়ে আসনে এবং জমুল মিয়াকে খোঁজতে থাকেন। এক পর্যায়ে তার বসতঘর থেকে প্রায় ১০০ ফুট দূর একটি কৃষি জমিতে কর্দমাক্ত অচেতন অবস্থায় জমুল মিয়াকে দেখতে পাওয়া যায়। এ সময় তার গায়ের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্নিত পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ থানা পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com