রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে সম্প্রতি সংঘটিত দুই পক্ষের সংঘর্ষের প্রেক্ষিতে প্রশাসনের উদ্যোগে গঠিত শালিস প্রক্রিয়া কমিটি উভয় পক্ষের সঙ্গে পৃথক বৈঠক করেছে। গতকাল রবিবার (২৭ জুলাই) বিকেলে আনমনু ও সন্ধ্যায় তিমিরপুর গ্রামে উভয় পক্ষের মুরুব্বিয়ানদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংঘাত নিরসনে পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি সমঝোতার পথ খুঁজে বের করতে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- শালিস প্রক্রিয়া কমিটির উপদেষ্টা সদস্য মো. শাহাজাহান আলী, শালিস কমিটির সদস্য ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আশরাফ আলী, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, মাওলানা সুয়েবুর রহমান, আবুল হোসেন জীবন, এহসানুল হাদী রুম্মান এবং আবুল কালাম মিঠু। বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত হয়, সংঘর্ষে জড়িত উভয় পক্ষ আগামী মঙ্গলবার (২৯ জুলাই) জামানতের টাকা শালিস প্রক্রিয়া কমিটির নিকট হস্তান্তর করবে। এ টাকা পরবর্তীতে দ্বন্দ্ব নিরসনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যবহৃত হবে বলে জানান সংশ্লিষ্টরা। শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় শালিস প্রক্রিয়া কমিটিকে সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com