বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ৫ই আগষ্টের ঘটনার এক বছর পূর্তিতে বিবিসি নিউজ বাংলার একটি প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ৫ আগষ্ট পুলিশ ও আওয়ামীলীগের লোকজনের গুলিতে ৯ জন ছাত্র-জনতা শহীদ হয়েছিল। প্রতিবাদকারীরা বলছেন, বিবিসি বাংলা তাদের ২৫শে জুলাইয়ের প্রতিবেদনে নিহত সাব-ইন্সপেক্টর (এসআই) সন্তোষ চৌধুরীর পক্ষে একতরফা তথ্য প্রকাশ করেছে বলে অভিযোগ করেন তারা। গতকাল রবিবার সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনারে “ছাত্র-জনতা” ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জুলাই যোদ্ধা খাইরুল ঠাকুর। জুলাই আন্দোলনকারী আরজত লস্কর অন্তরের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখে- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা বিএনপির নেতা নকিব ফজলে রকিব মাখন, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, সিনিয়র সাংবাদিক মোতাব্বির হোসেন, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, সাংবাদিক ও জুলাই যোদ্ধা শেখ সফিকুল ইসলাম সফিক, সমন্বয়ক জুলাই আন্দোলনকারী রিমন আহমেদ, সেজু আহমেদ, কৃষকদলের সদস্য সচিব ও বানিয়াচং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির হাসান সেবুল, সৈয়দ সোহেল রানা, জিসান মিয়া, এবং জুলাই যোদ্ধা আব্দুল বাছিত প্রমুখ। বক্তারা অভিযোগ করেন যে, গত বছর ১৯শে জুলাই থেকে ৪ঠা আগস্ট পর্যন্ত স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের সহযোগিতায় এসআই সন্তোষের নেতৃত্বে হামলা, মামলা ও লোমহর্ষক নির্যাতন চালানো হয়েছিল। তাদের দাবি, ৫ই আগস্ট এই সন্তোষের নেতৃত্বেই অন্যান্য পুলিশ সদস্য এবং আওয়ামীলীগের লোকজন নির্বিচারে গুলি চালিয়ে ৯ জন ছাত্র-জনতাকে হত্যা করে। এর ফলস্বরূপ হাজার হাজার বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে এসআই সন্তোষকে হত্যা করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ঘটনার এক বছর পর বানিয়াচংয়ে “স্বৈরাচারের” লোকজনের সাক্ষাৎকার নিয়ে ২৫শে জুলাই বিবিসি নিউজ বাংলা পুলিশের পক্ষ নিয়ে একটি একপেশে প্রতিবেদন করেছে, যা জনগণ মেনে নিতে পারছে না। বক্তারা উদ্দেশ্যমূলক এই প্রতিবেদনটি সংশোধন করে পুনরায় প্রকাশের দাবি জানান। অন্যতায় ছাত্র জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশায়ারী প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com