বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিশিষ্ট মুরুব্বি আব্দুল হক তালুকদার আর নেই

  • আপডেট টাইম শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বিশিষ্ট মুরুব্বি সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের বাসিন্দা আব্দুল হক তালুকদার (৭২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নবীগঞ্জ আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ফ্রান্স প্রবাসী দিলু তালুকদারের বাবা।
গতকালই শুক্রবার বিকাল ৫ টা ১০ মিনিটের সময় মরহুমের জানাজার নামাজ গ্রামের মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্টি হয়েছে। জানাযার নামাজে অংশ নেন সদ্য সাবেক পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী, সাংবাদিক এটিএম জাকিরুল ইসলাম, শওকত আলী, হাসান চৌধুরী, গ্রামের বিশিষ্ট মুরুব্বীয়ানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এছাড়া ফ্রান্স প্রবাসী ও তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলু তালুকদারের পিতার মৃত্যুতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com