শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শ্রীমঙ্গলে চোরাই মোটর সাইকেল উদ্ধার ॥ আটক ৩

  • আপডেট টাইম সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে চুরি হয়ে যাওয়া একটি চোরাই সোজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জন চোরকে আটক করেছে। এর মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তী মূলক জবানবন্ধী দিয়েছে। আটককৃত চোর হল সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম আটগ্রাম এলাকার শামসুল আলমের ছেলে ১.কামিল আহমদ (৪২),শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গাজীপুর এলাকার ওয়াজেদ মিয়ার ছেলে ২.ছালাম মিয়া (২৩) ও একই এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে ৩.সুমন আহমদ (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজার এলাকার সুনিল কান্তি বিশ্বাস এর ছেলে শৈলেন্দ্র কান্তি বিশ্বাস এর একটি দামি সোজুকি জিক্সার এসএফ মটোরসাইকেল গত ২১ ফেব্রুয়ারী গভীর রাতে বসত ঘরের কলাবসিবল গেইটের তালা ভেঙে চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরী করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত শনিবার রাতে সিলেট মহানগর নওয়াপাড়া এলাকায় ১ নং চোরের কবল থেকে সাইকেলটি উদ্ধার করা হয়। পরে ১ নং চোরের স্বীকারোক্তীতে বাকী চোরদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ১ নং চোর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তী মূলক জবানবন্ধী দেয়। এসময় চোরের কবল থেকে নগদ সাড়ে ৫ হাজার টাকা ও গেইট ভাঙার সরঞ্জামাদী উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় ওসি আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত সাইকেলটি উদ্ধার ও এ ঘটনায় সরাসরি জড়িত থাকায় ৩ জন চোরকে আটক করেছি। তিনি বলেন, ট্রাকিং ডিভাইস প্রত্যেকটি দামি যানবাহননে লাগানো থাকলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া যায়। এ ব্যাপারে দেশবাসী সবাইকে তিনি পরামর্শ দেন নিজস্ব সম্পত্তির নিরাপত্তার জন্য আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সব ধরনের আধুনিক প্রযুক্তির সেবা গ্রহন করার জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com