শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকসহ হবিগঞ্জের দুইজন আটক

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলনকৃত বালুবাহী ট্রাকসহ হবিগঞ্জের দুইজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা যায়, শ্রীমঙ্গল থানার এসআই আব্দুর রহিম জিবান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল এলাকা থেকে বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওড় থেকে অবৈধ ভাবে উত্তোলিত বালুসহ একটি ট্রাকটি জব্দ করা হয়। এ সময় বানিয়াচং এলাকার ফুল মিয়ার ছেলে আলম ও হবিগঞ্জ সদরের ফান্দাইল এলাকার আয়ূব আলীর ছেলে মো. ফারুক মিয়াকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, জব্দ করা ট্রাকে ৪০০ ঘনফুট সিলিকা বালু রয়েছে। বালুর বাজার মূল্য আনুমানিক ৮ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com