মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনে আগুন ॥ ৫ ঘন্টা শিডিউল বিপর্যয়

  • আপডেট টাইম রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ টি ট্রেনের ৫ ঘন্টা শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে। ফলে শায়েস্তাগঞ্জে শত শত যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। একটি ট্রেনের কারণে বেশকটি আন্তঃনগর ট্রেন ওই সড়কে আটকা পড়ে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনটি বেলা দেড়টার দিকে রশিদপুর এসে পৌঁছলে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে জয়ন্ত্রিকা ট্রেনটি রশিদপুর থামিয়ে ওই ইঞ্জিন দিয়ে পাহাড়িকা ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশনে রেখে পুনরায় জয়ন্ত্রিকা ট্রেনটি শায়েস্তাগঞ্জ নিয়ে আসা হয়। এতে সন্ধ্যা ৬টা বেজে যায়। এই দুই ট্রেনের কারণে সিলেটগামী ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্ত্রিকা এবং ঢাকাগামী পারাবত ট্রেনটিও আটকা পড়ে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com