মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়েরকৃত মামলায় ছাত্রলীগ নেতা সোহাগ ঠাকুর গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র শিবির নেতা হাফিজুর রহমান দায়েরকৃত মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সোহাগ মিয়া ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তি সোমবার রাত ৩টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই প্রদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শহরের নাতিরাবাদ এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহাগ বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের রেজু মিয়া ঠাকুর ছেলে।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা গত বছরের ১৮ জুলাই থানার সামনে গেলে গ্রেফতারকৃত সোহাগ মিয়াসহ অন্যান্য আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় মামলার বাদী শিবির নেতা হাফিজুরকে কুপিয়ে আহত করা হয়। এছাড়া গ্রেফতারকৃত সোহাগের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবীর জানান, হবিগঞ্জ শহরে গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দেড়শ’ জনের বিরুদ্ধে ৯ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামের আসকর আলীর ছেলে শিবির নেতা হাফিজুর রহমান থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামী সোহাগ। গতকাল গ্রেফতারকৃত সোহাগকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com