সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে ৯৯৮ জন মহিলার জরায়ূ মূখ ও স্তন পরীক্ষা করে ৪১ জনের ক্যান্সারের আলামত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বুধবার শেষ হলো ৪ দিন ব্যাপী ভায়া ক্যাম্পিং কার্যক্রম। এ কার্যক্রমে ৯৯৮ জন জরায়ূ-মূখ ও স্তন পরীক্ষা করে ৪১ জন মহিলার মাঝে প্রাথমিকভাবে ক্যান্সার আক্রান্তের আলামত পাওয়া গেছে।
জানা যায়, জরায়ু-মূখ ও স্তন ক্যান্সারে বাংলাদেশের মহিলার মৃত্যুর অন্যতম কারণ সনাক্ত করে সরকার সারাদেশে ৩০ বছরের উর্ধে মহিলাদের জরায়ু-মুখ ও স্তনে ক্যান্সার আছে কি না পরীক্ষার উদ্যোগ গ্রহন করে। এর অংশ হিসেবে গত ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৪ দিন ব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিআইএ ক্যাম্পিংয়ের আয়োজন করেন। ১ হাজার মহিলার পরীক্ষা-নিরিক্ষা করার টার্গেট নিয়ে ৪ দিনে ৯৯৮ জন মহিলাকে এর আওতায় আনা হয়। এরমধ্যে জরায়ু-মূখ ( ভায়া) পরীক্ষা করে ৩১ জন এবং স্তন (সিবিই) পরীক্ষা করে ১০ জন মহিলাকে ক্যান্সারে আক্রান্তের আলামত হিসেবে প্রাথমিক ভাবে সনাক্ত করেন। এবং তাদেরকে লাল কার্ড দিয়ে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরবর্তী সেবা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, যাদেরকে প্রাথমিক ভাবে সনাক্ত করা হয়েছে তাদের ভয়ের কোন কারন নেই। যথাযথ চিকিৎসা সেবা রয়েছে। উক্ত ক্যাম্পিংয়ের সার্বিক তত্বাবধানে ছিলেন ডাঃ কেয়া এবং নবীগঞ্জ হাসপাতালের সেবিকাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com