মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ থেকে মৌলভীবাজারের হত্যা মামলার আসামি গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজার সদর উপজেলার আগিউন এলাকার ফখরুর ইসলাম হত্যা মামলার প্রধান আসামী রায়হান মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। গত সোমবার রাত ২টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার খনকিনিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রায়হান (২০) মৌলভীবাজার জেলার সদর থানার আগিউন গ্রামের গোলাপ মিয়ার ছেলে।
র‌্যাব জানায়, আগিউন গ্রামের দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। গতবছরের ১৩ অক্টোবর বিকেল ৪টার দিকে ফখরুর ইসলামের ভাই মো. টিটু মিয়া পায়ে হেঁটে রায়হান মিয়ার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হামলা চালায়।
এ সময় টিটু মিয়ার চিৎকার শোনে তার ভাই ফখরুর ইসলাম দৌঁড়ে এগিয়ে আসলে তার উপরও হামলা চালানো হয়। গুরুতর আহতাবস্থায় ফখরুর ইসলামকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফখরুর ইসলামের ভাই কাজী মো. টিটু মিয়া বাদী হয়ে মৌলভীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে মামলার প্রধান আসামী রায়হান মিয়া পলাতক ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com