মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচঙ্গের পুরানবাগ সাত মহল্লা সান সর্দারের সমর্থকের উপর হামলার ঘটনায় আবুল হোসেনসহ ৪ জনের কারাদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং পুরান বাগ সাত মহল্লার সান সরদার মোহাম্মদ মতিউর রহমান এর সমর্থকের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৪ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার এ রায়ের আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৪) আদালতের বিচারক আব্দুল মান্নান। দন্ডপ্রাপ্তরা হলেন-দক্ষিণ নন্দীপাড়া গ্রামের মৃত রজব উল্লার ছেলে আবুল হোসেন, তার ছেলে সোহাগ মিয়া, শিহাব মিয়া ও ভাই নবী হোসেন। এর মধ্যে আবুল হোসেনের ৪ মাস, সোহাগ মিয়ার ২ মাস, শিহাব মিয়ার ১ মাস ও নবী হোসেনের ১৫ দিন। আদালতে রায়ের আদেশ ঘোষণাকালে নবী হোসেন উপস্থিত ছিলেন। মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বানিয়াচং এ সান সরদার প্রথা প্রচলিত রয়েছে। ২০২২ সালে পুরান বাগ সাত মহল্লা সান সরদার নির্বাচনে মোহাম্মদ মতিউর রহমান পুরান বাগসাত মহল্লা সান সরদার নির্বাচিত হন। তার সাথে পরাজিত হন আবুল হোসেন। ২০২২ সালের ২৭ আগস্ট দুপুরে বাচ্চু মিয়া বাড় হতে বড় বাজারে যাওয়ার সময় বড়বাজার ও গানিংগঞ্জ বাজার যাওয়ার রাস্তায় আবুল হোসেনের বাড়ির সামনে আবুল হোসেন গং বাচ্চু মিয়ার উপর হামলা চালায়। আহত অবস্থায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বাচ্চু মিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৪) আদালতে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত ৪ জন আসামিকে উল্লেখিত মেয়াদে কারাদণ্ড দেন। মামলার বাদি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট ত্রিলোক কান্তি বিজন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com