সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শ্রীমঙ্গলে দেড় কোটি টাকার সিগারেট ও বিড়ি আগুনে পুড়ালো বিজিবি

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮৮ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক আটক হওয়া প্রায় দেড় কোটি টাকার ভরতীয় সিগারেট ও বিড়ি পুড়িয়ে ধ্বংস করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির সদর দপ্তরে তা ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, সিলেট কাস্টমসের উপ-কমিশনার, প্রভাত কুমার সিংহ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মোঃ সোহাগ মিলু, ৪৬ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন ও শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
৪৬ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন জানান, গত ২১ আগস্ট ২০২২ তারিখ হতে ৯ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ৬৮ লাখ ৪১ হাজার ৩৫টি ভারতীয় নাসির পাতার বিড়ি এবং ৩৩ হাজার ৬০০টি ভারতীয় সিগারেট আটক করা হয়। আটককৃত ভারতীয় নাসির পাতার বিড়ির মূল্য ১ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৩৭০/- টাকা এবং সিগারেট এর মূল্য ২ লাখ ৯৬ হাজার ৫শ টাকাসহ সর্বমোট ১ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার ৮৭০ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com