শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শায়েস্তানগর-পইল-তেঘরিয়া-ভাদৈ সড়কে অতিরিক্ত টমটম ভাড়া আদায় ॥ যাত্রীরা নাজেহাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর ছাড়াও উপজেলা সদরের বিভিন্ন স্থানে টমটম চালকদের ভাড়ার নৈরাজ্য বেড়েই চলেছে। প্রতিবাদ করলেই তাদের হাতে নারী পুরুষ নাজেহাল হচ্ছেন। শহরে শায়েস্তানগর-পইল-তেঘরিয়া-ভাদৈ সড়কে হুট করেই গত দুই দিন ধরে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া নেয়া হচ্ছে। এদের কোনো নিয়মনীতি ছাড়াই এসব ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীরা জানান, শায়েস্তানগর থেকে পইল, তেঘরিয়া ও ভাদৈ ১০ টাকা এবং এড়ালিয়া নাজিরপুর ৫ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৫ টাকার স্থলে ১০ টাকা এবং ১০ টাকার স্থলে ২০ টাকা। আর রাতের বেলা নেয়া হচ্ছে এর দ্বিগুণ ভাড়া। এ ছাড়া শায়েস্তানগর, পইল, তেঘরিয়া ও ভাদৈ স্ট্যান্ডে প্রতি টমটম থেকে ২০ টাকা করে নেয়া হচ্ছে। এ টাকা কে বা কারা নিচ্ছে কোনো উত্তর নেই কারো কাছে। হঠাৎ করে ভাড়া বেড়ে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী এমনকি নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। যাত্রীরা চালককে ভাড়ার চার্ট দেখাতে বললে নাজেহালসহ অপমানিত করা হচ্ছে। অনেকে তাদের কথামতো অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছেন। এ বিষয়ে যাত্রীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com