সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গরুর বাজার থেকে ভারতীয় ১শ ৯ বস্তা চিনিসহ একটি ট্রাকসহ পাচারকারীকে আটক করেছেন সদর থানার ওসি আলমগীর কবির। এ ঘটনায় এসআই সিরাজুল মৌলা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। জানা যায়, গত ৯ জানুয়ারি রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি ওই এলাকায় অভিযান চালিয়ে (ঢাকা মেট্রো-ট-২৪-৬৫৪৩) নম্বরের একটি ট্রাক আটক করেন। এ সময় পাচারকারীর সদস্য চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নলডুকি গ্রামের হাবিবুর রহমানের পুত্র বর্তমানে চিরাকান্দি মহব্বত ভিলার বাসিন্দা আবুল বাশার (৪৭) কে আটক করেন। তখন তার অন্যতম সহযোগি সিলেট উপজেলা সদরের আলমপুর গ্রামের মৃত আবু তাহেরের পুত্র ট্রাক চালক জুনায়েদ আহমেদ পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বিকালে আবুল বাশারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, মূল রহস্য উদঘাটনে আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com