বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অপহরনের দেড় মাসেও উদ্ধার হয়নি রাজিউড়ার কাজল সরকার

  • আপডেট টাইম রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ভাদঘড়ি গ্রামে কাজল সরকার অপহরনের ১মাস ১০দিনেও উদ্ধার হয়নি। জানা যায়, ওই গ্রামের মৃত কৃষ্ণচরন সরকারে স্ত্রীর নিশু সরকারের সাথে একই গ্রামের ঝলক মিয়ার পুত্র সুহেল মিয়া, আব্দুল ছমেদের পুত্র কাউসার মিয়া, কাজল মিয়া, আব্দুল মান্নানের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ২৮ জুলাই উল্লেখিতরা ওই মহিলার জমি দখল করতে চাইলে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উল্লেখিতদেরকে আসামী করে হবিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। গত ১০আাগষ্ট নিশু সরকারের পুত্র কাজল সরকার তার মাসির বাড়ি সদর উপজেলার তেতৈয়া গ্রাম থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। অনেক খোঁজাখোঁজির পর তার কোন সন্ধ্যান পান নি। ফলে গত ২৩ আগষ্ট নিশু সরকার বাদী হয়ে উল্লেখিতদেরকে আসামী করে সদর থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। সম্প্রতি ওই মামলার আসামী কাজল মিয়াকে পুলিশ আটক করতে সক্ষম হলেও ভিকটিম কাজল সরকারকে উদ্ধার করতে সক্ষম হয়নি। বাদীর অভিযোগ আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছেনা। এদিকে পুলিশ জানায় ভিকটিমকে উদ্ধার করতে তাদের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com