বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে কৃতি ফুটবলার বি রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ে কৃতি ফুটবলার ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারাবরণকারী নেতা ভূপেন্দ্র রায় চৌধুরী ওরফে বি রায় চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১ টায় বি রায় চৌধুরীর নিজ গ্রাম বানিয়াচংয়ের রঘুচৌধুরী পাড়া মহল্লার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। শুরুতেই স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ ভূপেন্দ্র রায় চৌধুরী’র সমাধিস্থলে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বি রায় চৌধুরীর পুত্র ও নৌ-পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তারই সহধর্মিনী শিপ্রা আচার্য্য, অবসরপ্রাপ্ত শিক্ষক কবির মিয়া, সাংবাদিক এস এম খোকন, তকবাজখানী তিন মহল্লার সর্দার জুলফি খান তিতু, সুচিত্রা রায় চৌধুরী রাখি , শান্তনু রায় চৌধুরী, মাসুক মিয়া, ইন্দ্রদ্বিপ রায় চৌধুরী রঙ্গন প্রমুখ। পরে বিভিন্ন দুঃসাহসিক কর্মকান্ড উল্লেখ করে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন উপস্থিত সকল অতিথিবৃন্দ। এ সময় তারা বলেন, ভারতীয় উপমহাদেশে খেলাধুলায় ব্যাপক সুনাম অর্জনের পাশাপাশি ব্রিটিশবিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখেন এবং অসংখ্য বার কারাবরণ করেন বানিয়াচংয়ের কিংবদন্তি ভূপেন্দ্র রায় চৌধুরী। যিনি উপমহাদেশের ফুটবলাঙ্গঁনে বি রায় চৌধুরী হিসেবে পরিচিত ছিলেন। ছাত্র জীবনেই স্বদেশী আন্দোলনে যোগ দেন। তার বীরত্বগাঁথার কথা আজও অনেকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। ১৩১৯ বাংলা সালের ভাদ্র মাসের কোন এক শুক্রবারে হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামের রঘুচৌধুরী পাড়ায় জন্ম গ্রহণ করেন এবং ১৯৯২ সালের ২১ নভেম্বর নিজ বাড়িতে ৮০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তার পিতা বিশিষ্ট আইনজীবি স্বর্গীয় তারিনী চরণ চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com