শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে বদরগাজী ও দেউন্দি বাগানে ডাকাতি প্রস্ততিকালে ৩ ডাকাত আটক

  • আপডেট টাইম রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বদরগাজী গ্রামে ও দেউন্দি চা-বাগানে ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ। প্রথমে বদরগাজী গ্রামে ডাকাতি কাজে ব্যবহৃত কয়েক ধরনের দাড়ালো দা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার ২ নভেম্বর ভোর রাতে ৪ টা সময় উপজেলার পাইকপাড়া ইউনিয়নে বদরগাজী বাজারে সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ আইয়ুব আলী অফিসের সামন থেকে স্থানীয় জনতার সার্বিক সহযোগিতায় ৩ ডাকাতকে আটক করা হয়। এ ডাকাতি বিষয়ে শনিবার বিকাল ৫ টায় চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ নিশ্চিত করে তথ্য জানান। আটককৃত ডাকাতরা হলেন – চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পনচাশ গ্রামের মৃত নিম্বর আলী ছেলে মোঃ মিজানুর রহমান (২৫) ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার মৃত আসা দুর রহমানের ছেলে মোঃ ফয়সল আহমেদ (৩০) এবং একই উপজেলার মাতার গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ ছালিক আহমেদ (২৮)। এর আগে ভোর রাতে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম ও উপ-পরিদর্শক এসআই লিটন রায় সহ একদল পুলিশ বদরগাজী গ্রামে ও দেউন্দি চা বাগানে ডাকাতি প্রস্তুতিকালে স্থানীয় জনতা ও চা শ্রমিক সহায়তায় ৩ ডাকাতকে আটক করে এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ডাকাতি করার চাইনিজ দা, গ্রিল কাটা কাটার, রেন্স সহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ২০১৯ সালে লাল চান্দ চা বাগানের বাংলো ম্যানেজারকে মারধর করে মালামাল লোট করে ডাকাতি এবং কয়েকদিন পর দেউন্দি চা বাগানে ডাক্তার বাংলোতে চৌকিদারকে হাত-পা বেধে বাংলো মালামাল লোট করে নিয়ে যায়। এর কিছু দিন পর দেউন্দি চা বাগান হতে লাল চান্দ চা বাগানের রাস্তা দিয়ে রাতে থানা পুলিশ টহল রত অবস্থায় এসব ডাকাতকে আটক করে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করে। এসব ডাকাতরা সময় মতো ডাকাতি করতে না পেরে চা বাগানের গাছ ও কেটে নিয়ে যায়। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ৩ জন কুখ্যাত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের পর সন্ধার পরে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com