বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে শিশু হত্যার দায়ে কিশোরের ১০ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার খোঁজারগাওয়ে শিশুকে হত্যার দায়ে এক কিশোরকে ১০ বছরের কারাদন্ড দিলেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক। গতকাল বুধবার বিকাল ৪টায় রায় প্রকাশ করা হয়। এ মামলায় একজনকে খালাস প্রদান করা হয় এবং আরো একজনকে সমাজসেবাকে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়। জানা যায়, ২০১৫ সালে ওই গ্রামের আব্দুল হান্নানের পুত্র শিশু হাবিব পাশের গ্রামে ওয়াজে যায়। এরপর আর তার কোনো হদিস মিলেনি। পরের দিন একটি জমিতে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার পিতা বাদি হয়ে বাহুবল থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ শামীমসহ আরও দুইজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। রায় শেষে শামীমকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শামীম ওই গ্রামের আমির আলীর পুত্র। খালাস প্রাপ্ত জুয়েল জয়নুলের। তবে বাদি এ রায়ে সন্তোষ্ট নন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com