শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

চুনারুঘাটে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে হয়রানির অভিযোগে কথিত সমন্বয়ক গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে হয়রানির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথিত এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে চুনারুঘাট থানা গেটের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মাহবুবুর রহমান তানিম (২৭)। তিনি উত্তর উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাহবুব নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এমনকি তার ব্যাক্তিগত পছন্দের লোককে আটক করার জন্য পুলিশকে চাপ প্রয়োগ করে। এছাড়া সে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। নিরপরাধ মানুষের গ্রেফতারের জন্য অব্যাহতভাবে পুলিশকে চাপ প্রয়োগ করে আসছে।
এসব বিষয়ে অভিযোগ পাওয়ার পর রাতে তাকে আটক করা হয়। আটক মাহবুবকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com