সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত কিতাব আলী আটক নবীগঞ্জে দ্রুতগামী পিকআপ চাপায় প্রাণ গেলো সিএনজি চালক মিন্টুর “হবিগঞ্জে সাংবাদিকতার ৫৭ বছর” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল চোলাই মদ উদ্ধার ॥ আটক ২ কোনো দুর্নীতি খালেদা জিয়াকে স্পর্শ করতে পারেনি-জিকে গউছ তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে-সৈয়দ ফয়সল নবীগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ডিস্ট্রিবিউটরকে জরিমানা শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তুতি সভা বানিয়াচঙ্গ উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুনের কারাদন্ড হবিগঞ্জ-২ আসনে নির্বাচনী আচরণ বিধি মানার নির্দেশনা জারি

শহরের খোয়াই নদী পাড়ে গাছের চারা রোপন

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বজ্রপাতে দিন দিন মানুষের মৃত্যুর হার বেড়ে চলেছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের উঁচু গাছ লাগাতে হবে। এছাড়া ভূমিধস-ভূমিক্ষয়, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় বেশি করে গাছ লাগানো দরকার। এক সময় এই অঞ্চলে প্রচুর তাল গাছ ছিল। উঁচু উঁচু তালগাছে বাবুই, শুকুনসহ নানান প্রজাতির পাখির আবাস ছিল। এখন আর তাল গাছ দেখা যায় না। বজ্রপাত তথা প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে বেশি করে তালসহ অন্যান্য গাছ রোপণ করতে হবে। আমাদের নিজেদের জন্য এবং পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগানো এবং গাছের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানাই।
রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর যৌথ আয়োজনে নদী পাড়ে গাছের চারা রোপণ কর্মসূচিতে বক্তারা একথা বলেন। ২৬ অক্টোবর (শনিবার) দুপুরে খোয়াই নদীর যশের আবদা এলাকায় তাল গাছের চারা ও বীজ রোপণ কর্মসূচি করা হয়।
রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট আজিজুর রহমান মান্না এর সঞ্চালনায় গাছ লাগানোর প্রয়োজনীয়তা ও সংরক্ষণ বিষয়ে মূল বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নোমান মিয়া, রোটারিয়ান আল নোমান তন্ময়, গাছ মামা খ্যাত মো: রায়হান, আব্দুল কাদির, মতিউর রহমান, ঈমান মিয়া, জয়নাল মিয়া, আহমদ আলী, ছাব্বির মিয়া, মো: শাহজাহান, নুরুল হক, জসিম উদ্দিন প্রমুখ। সংগঠনগুলোর পক্ষ থেকে প্রায় ২ শতাধিক তালের বীজ ও চারা রোপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com