সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

পূজা মন্ডপ পরিদর্শনকাল এনামুল হক সেলিম ॥ কোন কুচক্রী মহল পূজার সুন্দর্য্য নষ্ট করতে চাইলে দাতভাঙ্গা জবাব দেয়া হবে

  • আপডেট টাইম শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপি সদস্য আব্দুল হান্নান ফরিদ, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন দিলু, বিএনপি নেতা কামাল শিকদার, আমিনুল হক খান, জীবন মিয়া প্রমুখ। পরিদর্শনকালে এডভোকেট এনামুল হক সেলিম পূজা কমিটি ও পূজারীদের সাথে কুশল বিনিময় করেন এবং পূজার নিরাপত্তার বিষয়ে সার্বিক খোজখবর নেন। এ সময় এনামুল হক সেলিম বলেন- সম্প্রীতির শহর হবিগঞ্জ। এখানে আমরা সকল ধর্মের মানুষ মিলে মিশে আত্মার আত্মীয় হয়ে জীবন-জীবিকা সহ সকল কাজকর্ম করি। তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলার আগামীর কর্ণধার তারেক জিয়ার নিদের্শে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মী পূজা মন্ডপ গুলাতে সজাগ দৃষ্টি রাখছে। যদি কোন কুচক্রী মহল পূজার সুন্দর্য্য নষ্ট করতে চায় তাহলে তাদের দাতভাঙ্গা জবাব দেয়া হবে। তিনি নির্বিঘ্নে সবাইকে শারদীয় দূর্গা দূর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com