শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

কাশিপুর গ্রামে দু’দলের সংঘর্ষে অর্ধশত আহত

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৩
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে শুক্রবার দুপুরে দু’দলের সংঘর্ষে কমপক্ষে ১শ লোক আহত হয়েছে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, গরুরর ঘাস খাওয়াকে কেন্দ্র করে ওই গ্রামের ফজর আলী ও আজমান মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলমান সংঘর্ষে ১শ’ লোক আহত হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আহতদের মধ্যে দেলোয়ার (২৪), অলিমউল্লা (৬০), জাহির (৩০), আক্তার মিয়া (২৫), মুর্শেদ (২৫), শের আলী (৫৫), সুরাইয়া আক্তার (৪৫),নুনু মিয়া (৩০), জাহিদুল (৩০), জলিল মিয়া (৩২), রিপন মিয়া, (২৪), জহির মিয়া (২৫) ও রিপন মিয়াকে (২৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৫ জনকে সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে । অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com