শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

মাধবপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার দুপুরে আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে এক সম্প্রীতি সমাবেশ ও অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রভাংশু সোম মহান।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর পাল সুমন, নোয়াপাড়া ইউনিয়ন সভাপতি হিমাংশু দেব, বৈষম্য বিরোধী ছাত্রনেতা বাবলু মিয়া, জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অমল সরকার, নোয়াপাড়া বাজার কমিটির সেক্রেটারী শ্যামল দেব, খসরু মিয়া মেম্বার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারী উদর শংকর পাল প্রমুখ।
সভার পূর্বে জেলা প্রশাসক নোয়াপাড়া চা বাগান শ্মশানে ৪ হাজার গাছের চারা বিতরণ, নোয়াপাড়া জগদীশ ও বৈকুষ্ঠপুর চা বাগানের মধ্যে ২২ টন চাল বিতরণ উদ্বোধন করেন। নোয়াপাড়া চা বাগান মন্দিরের প্রতিমা নির্মাণ পর্যবেক্ষণ ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৭টি মন্দিরে ৭ হাজার টাকা করে অনুদান বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com