শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে বালু বোঝাই ট্রাক থেকে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও থান কাপড় আটক করেছে বিজিবি

  • আপডেট টাইম শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে বালু বোঝাই একটি ট্রাক থেকে সাড়ে ৩ কোটি টাকা মুল্যের ভারতীয় পন্য আটক করেছে।
বিজিবি হবিগঞ্জ এর অধিনায়ক লেঃ কর্ণেল ইমদাদুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি’র একটি দল গতকাল ৮ টার দিকে ঢাকা সিলেট মহা সড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে একটি ট্রাক আটক করে। এ সময় ট্রাকের বালুর নীচে লুকিয়ে রাখা ভারতীয় উন্নতমানের ১ হাজার ৯’শ পিছ শাড়ি, ২০ হাজার ৭৪১ মিটার বিভিন্ন প্রকার উন্নতমানের থান কাপড় এবং ১০ হাজার ৮৮২টি ক্লোপ জি ক্রীম উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা হবে বলে ধারণা হচ্ছে। এসময় চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্ধকৃত মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com