বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে খাল থেকে ভাসমান লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে খালে ভাসমান অবস্থায় সুজন রবিদাস (৪৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরীর কাদিরপুর জয়নগর সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় সুজন রবিদাসের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত সুজন রবিদাস জেলার বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের মৃত চিরতন রবিদাসের পুত্র। তবে তিনি দীর্ঘদিন যাবত স্ত্রী সন্তানদের নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরীর জয়নগর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে। জানা গেছে, গত মঙ্গলবার (১লা অক্টোবর) বিকেলে সুজন তার বোনের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠান থেকে কাদিরপুরের তার নিজ বাড়িতে ফিরে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে রাতে আর ঘরে ফেরেনি সুজন। গতকাল বুধবার দুপুরে সৌলরী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী টিফিনে বাড়ি ফেরার পথে একটি মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়দের অবগত করেন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগীতায় মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল বলেন, স্থানীয়দের মাধ্যমে ভাসমান মরদেহের বিষয়টি জানতে পেরেছি। সুজনের পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। আজমিরীগঞ্জ থানার (ওসি) এ,বি,এম মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com