বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে মামলার বাদীনির উপর প্রতিপক্ষের কাউন্টার মামলা দায়ের

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ আজমিরীগঞ্জ পৌরসভার নগর গ্রামে বাদীনির উপর আসামী পক্ষের কাউন্টার মামলা। আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করা হয়। জানা যায়- পৌরসভার নগর গ্রামে মোহামদিয়া মাদ্রাসার পাশ্ববর্তী কিছু সরকারী খাস খতিয়ানের জায়গায় মাটিঁ ভরাট করে দীর্ঘ ৩০/৩৫ বছর ধরে ঘর বানিয়ে বসবাস করে আসছেন একই এলাকা মৃত সেলু মিয়ার স্ত্রী নাজেহা খাতুন ও তার সন্তানরা। এ জায়গার উপর নজর পড়ে একই গ্রামের এক ভূমিখোকোর। সে বেশ কয়েক বছর ধরে ওই জায়গা দখলে নিতে বিভিন্ন তালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে গত ৫ আগস্ট তারা দলবদ্ধ করে বসবাসরত নাজেহা খাতুনের টিনসেট ঘরটি লুটপাট ও ভাংচুর করে ঘরের সকল মালামাল নিয়ে যায়। এ বিষয়ে গত ৪ সেপ্টেম্বর নাজেহা খাতুন বাদী হয়ে ১০/১২ জনকে আসামী করে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১০৯। এ খবর শোনে আসামী পক্ষ কাউন্টার হিসেবে জামাল মিয়া বাদী হয়ে বাদীনি সহ ৫ জনের উপর অপর একটি মামলা দায়ের করে। যার মামলা নং- ১১২/২৪। আদালত এ বিষয়ে আগামী ২৭/১০/২৪ইং মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে আজমিরীগঞ্জ থানাকে নির্দেন দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com