মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে ভিজিডি ও টিসিবির ৫৭ বস্তা চাউল জব্দ ॥ আটক ২

  • আপডেট টাইম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের রানীগাঁও বাজারে অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচি ভিজিডি ও টিসিবি এর ৫৭ বস্তা চাউল জব্দ করা হয়েছে। একই সাথে ২ জনকে আটক করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার রানীগাঁও বাজারে বিলাল মিয়ার চা ষ্টল দোকানে তাদের আটক করে। এ সময় ঘটনাস্থলে ফুড অফিসারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আটককৃতরা হল- উপজেলার পাচারগাঁও গ্রামের উস্তার মিয়ার পুত্র আলাউদ্দিন আলাই (২৬) ও শাহপুর গ্রামের মোখলেছ মিয়া ওরফে আবু মিয়ার পুত্র মামুন মিয়া (২৫)। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে আটককৃতদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com