শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ জেলা বিএনপির দোয়া মাহফিলে আহমেদ আলী মুকিব ॥ একটি মাফিয়া চক্র বাংলাদেশের জনগনের কণ্ঠস্বর কেরে নিয়েছিল

  • আপডেট টাইম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রূহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সৌদি আরব বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের দেশে আগমন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টায় হবিগঞ্জ পৌরসভা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। বৃষ্টি উপেক্ষা করে এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এতে বক্তৃতা করেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি রেফাত উল্লাহ। দোয়া পরিচালনা করেন জঙ্গল বহুলা জামে মসজিদের ইমাম নাছির উদ্দিন খান। সৌদি আরব বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেন, সাড়ে ১৩ বছর পর আজ আমি জন্মভূমি নিজ জেলায় আসতে পেরে আল্লাহ্’র দরবারে শুকরিয়া আদায় করছি। বৈষম্য বিরোধী আন্দোলনের এ বিজয় পুরো দেশের বিজয়। বিগত ১৬টি বছর দেশে, বিদেশে সবাই আমরা নির্যাতিত ছিলাম। একটি মাফিয়া চক্র এ দেশের জনগনের কণ্ঠস্বর কেরে নিয়েছিল। পুরো দেশকে কারাগার বানিয়েছিল। আমরা স্বাধীন হয়েছি। কিন্তু এখনও পূর্ণাঙ্গ স্বাধীনতা পাইনি। এ অন্তবর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। এ নির্বাচন খুব কঠিন হবে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা কিছুই না। দল আছে বলেই আমরা আছি। দলের দুর্নাম হয় এমন কাজ করা যাবে না। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত বিশ^স্থ আহমেদ আলী মুকিব আমাদের মাঝে আসায় আমরা আনন্দিত। আমাদেরকে জনগণের ভোট, জনগণের মন জয় করা ছাড়া ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই। তাই আমাদের কাজ হবে এখন জনগণের মন জয় করা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com