রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শহরের বাণিজ্যিক এলাকায় ব্যবসায়ীর টাকা ছিনতাই

  • আপডেট টাইম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় দিনের বেলায় দুঃসাহসিক ছিনতাইর ঘটনা ঘটেছে। এতে শহরবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ওই এলাকার মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ঢাকার বাদামতলী এলাকার ফলের পাইকারী ব্যবসায়ী বাবুল রায় প্রতি শনিবারের মত গতকাল শনিবারও হবিগঞ্জ চৌধুরী বাজারে ফলের টাকার জন্য তাগিদ দিতে আসেন। ৪ লাখ টাকা নিয়ে তিনি টমটমযোগে বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেন। টমটমে উঠার সময় তার সাথে আরো দুই ব্যক্তি উঠেন। উল্লেখিত স্থানে পৌঁছামাত্র টমটমটির গতিরোধ করে আরো ৩/৪ জন ব্যক্তি তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে মারধোর করে তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com