বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় আওয়ামীলীগ ও বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা অফিসের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শামীম আহমেদ খান (৩০), খায়রুল আলম খান (৩৫) ও ফরিদ আলম (৫০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর থেকেই ওই এলাকায় আতংক বিরাজ করছে। জানা যায়, গতকাল ওই সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। লাখাই থানার ওসি জানান, এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com