বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে কাউছার আহমদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাহেল আহমদ (২১) নামে এক যুবক একজন আহত হয়েছে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ হাওড়ে মাছ শিকার করতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয়ে কাউছারের মৃত্যু হয়। নিহত কাউছার আহমদ (২২) উপজেলার এনাতাবাদ গ্রামের তাজুদ মিয়ার ছেলে ও আহত রাহেল আহমদ (২১) ওই গ্রামের কাদির মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়- রাতে মাছ শিকার করতে বাড়ির পার্শ্ববর্তী হাওড়ে যান কাউছার আহমদ (২২) ও রাহেল আহমদ (২১)। এসময় আকস্মিকভাবে বৃষ্টিসহ বজ্রপাত হয়। এতে বজ্রাঘাতে কাউছার আহমদ নিহত হয় ও তার সহপাঠী রাহেল আহমদ গুরুতর আহত হয়। পরে রাহেলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com