শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আটক ২ ॥ ইনাতগঞ্জে বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম/আলমগীর মিয়া/ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে মন মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় সাবেক ইউপি সদস্য সাফুসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত মন মিয়া (৭০) মোস্তফাপুর গ্রামের মৃত কদর উল্লাহর ছেলে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। আটককৃতরা হলেন-মোস্তফাপুর গ্রামের তকমত উল্লাহর ছেলে ও ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাফু আলম (৪০) ও তপতিবাগ এলাকার কয়ছর উল্লাহর ছেলে ফয়ছল মিয়া (২১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের তকমত উল্লাহর ছেলে ও সাবেক ইউপি সদস্য সাফু আলমের গোষ্টির সঙ্গে মৃত কদর উল্লাহর ছেলে মন মিয়ার গোষ্টির বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার দুপুরে সাফু আলম ও মন মিয়ার দুই গোষ্টির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে বৃদ্ধ মন মিয়া (৭০) নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সিলেট কোয়াতলী থানার একদল পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সংঘর্ষের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে সিলেট থেকে মোস্তফাপুর গ্রামের তকমত উল্লাহর ছেলে ও ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাফু আলম (৪০) ও তপতিবাগ এলাকার কয়ছর উল্লাহ’র ছেলে ফয়ছল মিয়া (২১) কে আটক করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মাসুক আলী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল, এরই জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে, এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে, মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com