শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে বন্যার্তদের সায়হাম গ্রুপের ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ ফয়সলের উদ্যোগে চুনারুঘাট উপজেলার ৮ ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকালে দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্টান সায়হাম কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে চুনারুঘাট উপজেলার ৮টি ইউনিয়নের বন্যার্তদের মধ্যে দৌলতপুর, রাজারবাজার ও শানখলা এলাকায় এক হাজার লোকজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের পরিচালক সাবেক মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। আরো উপস্থিত ছিলেন- চুনারুঘাট বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলার চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, যুবদল আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক, কাউন্সিলর জালাল আহমেদ, মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু প্রমূখ।
সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বস্ত্রখাতের দেশের অন্যতম রপ্তানিমুখি শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপ প্রতি বছর যে কোন দুর্যোগকালে মানুষের কাছে মানবিক সহায়তা নিয়ে পাশে দাড়ান। এছাড়া দলমতে নির্বিশেষে শিক্ষা, চিকিৎসা, যে কোন আর্ত মানবতার সেবায় সবসময় মানুষের পাশে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com