সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে বানিয়াচংয়ে ছাত্র-জনতার বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে বানিয়াচংয়ে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার সংলগ্ন পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন- বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বাসদ বানিয়াচং উপজেলা শাখার সদস্য সচিব তৌহিদুর রহমান পলাশ, সিপিবি নেতা আতাউর রহমান, ছাত্রদল নেতা ইজাজুল হক, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভির রহমান, হৃদয় আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ও সমাজকর্মী কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, বানিয়াচং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাংবাদিক মুক্তাদির হাসান সেবুল, প্রবাসী ফয়সল আহমেদ পলাশ, গণঅধিকার পরিষদের নেতা তাজুল ইসলাম প্রমূখ।
বক্তারা কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়া মধ্যরাতে আকস্মিকভাবে ভারত কর্তৃক উজানের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি ঘটানোর নিন্দা ও প্রতিবাদ জানান। এঘটনার জন্য ভারতীয় হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে ও বক্তারা আহবান জানান। এছাড়া ৫৪ টি আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com