সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ পাসপোর্ট ও বিআরটিএ অফিসের দালালদের সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার দাবি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিসের দালালদের সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার দাবি উঠেছে। সরকার পরিবর্তন হলেও এই দুই অফিসে বন্ধ হয়নি দালালদের উপদ্রুপ। পাসপোর্ট করতে দালাল না ধরলে বিভিন্ন অজুহাতে আবেদনগুলো ফিরিয়ে দেয়া হয়। একই অবস্থা চলছে বিআরটিএ অফিসেও। যদিও লোক দেখানোর নামে পাসপোর্ট অফিসে সর্তকতামূলক সাইনবোর্ড টানানো রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে আবেদনকারী ছাড়া অন্য কেউ পাসপোর্ট অফিসে প্রবেশ করতে পারবে না। কিন্তু এর অন্তরালেও রয়ে গেছে দালালদের সিন্ডিকেট। আবেদনে একটি ঠিক চিহ্ন দিলে তা গ্রহণ করা হয়, নতুবা ত্রুটিপূর্ণ আছে মর্মে আবেদনটি ফিরিয়ে দেয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সেবা প্রত্যাশীরা। এসব দালালের সাথে জড়িত রয়েছে অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে বিআরটি অফিসে দালাল না ধরলে সিএনজি রেজিস্ট্রেশন করানো যায় না। সরাসরি গেলে বলা হয় সিএনজি রেজিস্ট্রেশন এখন বন্ধ। কিন্তু দালালের মাধ্যমে মোটা অংকের টাকা দিলে ঠিকই রেজিস্ট্রেশন করা যায়। অনেকেই ভোগান্তির ভয়ে দালালদের মাধ্যমে এসব কাজ করিয়ে যাচ্ছেন। এ বিষয়ে প্রত্যাশীরা ঢাকাসহ অন্যান্য জেলার মত হবিগঞ্জ পাসপোর্ট ও বিআরটিএ অফিসে সেনাবাহিনী অভিযান করে দালাল সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com