মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী \ সা¤প্রদায়িক স¤প্রীতির বন্ধন অটুট রাখতে আমি বদ্ধপরিকর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌরসভার স্বনামধন্য মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র আমাদের সবার। এখানে সংখ্যালঘু বলতে কোন শব্দ আর শুনতে চাই না। নবীগঞ্জের মানুষ শান্তিপ্রিয়, আমরা যে যার ধর্ম নিরাপদে, নিশ্চিন্তে পালন করবো।’ তিনি আরও বলেন, ‘নবীগঞ্জ সা¤প্রদায়িক স¤প্রীতির বন্ধন অটুট রাখতে আমি বদ্ধপরিকর।’ ‘রাষ্ট্রের পট পরিবর্তনের সাথে সাথে উদ্ভূত পরিস্থিতিতে -এ ধরনের বক্তব্য দিয়ে এবং সবাইকে আশ্বস্ত করে দলীয় কর্মীদের নিয়ে নিরলসভাবে দিনে রাতে কাজ করে যাচ্ছেন নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।
তাঁর সক্রিয় ভূমিকায় আমাদের নবীগঞ্জ এ যাত্রায়ও সন্ত্রাসী হামলা থেকে বেঁচে গেল। অতীতেও এসব পরিস্থিতিতে তিনি বিশেষ ভূমিকা পালন করে নবীগঞ্জবাসীকে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের বাঁচিয়েছেন তা কারও অজানা নয়। তাঁর অসাধারণ অভিভাবকসূচক নেতৃত্বে নবীগঞ্জের মানুষ অশুভশক্তির হাত থেকে বারবার বেঁচেছে। দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি নবীগঞ্জ পৌর এলাকার শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়া, লোকনাথ সেবা আশ্রম, রামকৃষ্ণমঠ, ইসকন মন্দির ও গয়াহরি আখড়া সহ বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় সভা করে যাচ্ছেন। মেয়র গতকালও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কানাইপুর রাধা জিউর মন্দির ও আদিত্যপুরে মতবিনিময় সভা করেছেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘আলহামদুলিল্লাহ নবীগঞ্জে এখন পর্যন্ত কোন ধরণের সংহিতা সৃষ্টি হয়নি, আমি আশাবাদী ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ।’ এ প্রসঙ্গে নবীগঞ্জ গোবিন্দ জিউ আখড়া কমিটির সভাপতি নিখিল চন্দ্র আচার্য্য বলেন, ‘নবীগঞ্জের মানুষের হিতৈষী এক জনপ্রতিনিধি নবীগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী আমাদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে এই উদ্ভূত পরিস্থিতিতে তাঁর নেতাকর্মীদের সাথে নিয়ে আমাদের পাশে থেকে নবীগঞ্জের বিভিন্ন মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমগ্র নবীগঞ্জে সন্ত্রাসী হামলা যেন না হয় আপ্রাণ চেষ্টা করে সফল হয়েছেন।’ নবীগঞ্জ সনাতন ধর্মাবলম্বীরা পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী’র সাহসী ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com