সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

দেশ ও দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব সকলের- সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন এ দেশ ও দেশের সকল সম্পদের মালিক এ দেশের জনসাধারণ। এসব রক্ষা করতে হবে আমাদের সকলকেই। ছাত্র-জনতার আন্দোলনের ফলে দীর্ঘদিন জাতীর ঘাড়ে চেপে থাকা ফ্যাসিষ্ট সরকারের বিদায় হলেও তার দোসরা বসে নেই। দেশকে সংকটে ফেলার জন্য নানাবিধ যড়যন্ত্র করে যাচ্ছে। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কোন অবস্থায়ই যেন ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে না পারে। হিন্দু সম্প্রদায়সহ সকল সম্প্রদায়ের জন-মালের হেফাজত করতে হবে। কাউকে আঘাত বা চাঁদা চাওয়া যাবে না। কেউ যদি এর সঙ্গে জড়িত হওয়ার চেষ্টা করে তাহলে কঠোর হস্তে তা দমন করা হবে। পুলিশসহ সকল সরকারি কর্মকর্তা আমাদের। তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের কর্তব্য।
গতকাল বুধবার মাধবপুরে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন। তাছাড়া মাধবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদসহ সকল পুলিশ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। বিকালে মাধবপুর পৌর বাজার, জগদীশপুর বাজার, নোয়াপাড়া বাজারের সকল ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাদের সব ধরনের সহযোগিতার আশ^াস দেয়। এ সময় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com