সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

দুঃশাসন-দুর্নীতি ও লুটপাট বন্ধের দাবীতে শহরে সিপিবির বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্র ঘোষিত দুর্নীতিবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে সিপিবি হবিগঞ্জ সদর উপজেলা কমিটির উদ্যোগে গতকাল ১০ জুলাই বুধবার বিকাল ৫ টায় মোতালিব চত্বর ও সন্ধ্যা ৭ টায় আনোয়ারপুর বাইপাস পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আজমান আহমদের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, চৌধুরী মহিবুন্নূর ইমরান, সদর কমিটির সভাপতি রঞ্জন কুমার রায় প্রমুখ। উপস্থিত ছিলেন- সিপিবি নেতা আহাদ মিয়া, জন্টু সরকার, সংহতি প্রকাশ করেন অটোরিক্সা শ্রমিক নেতা আলমগীর মিয়া, আব্দুস সাত্তার, সুমন মিয়া, দিলু মিয়া, মোশাহিদ মিয়া, আবুল হাশেম, নির্মাণ শ্রমিক নেতা মুজিবুর রহমান, খুশল মিয়া।
সভায় বক্তাগণ বলেন- মুক্তিযোদ্ধের অঙ্গিকার ছিল দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমতার সমাজ প্রতিষ্ঠা করা। অথচ সরকারী দলের আশ্রয় পশ্রয়ে দুর্নীতিবাজ তৈরী হয়েছে। অসৎ রাজনীতিবীদ ঘোষখোর চাকরিজীবি এই পরিস্থির জন্য দায়ী। এই চক্রকে রুখতে হবে, এ জন্য একটি শক্তিশালী কমিউনিস্ট পার্টি দরকার। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই দায়িত্ব পালন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com