সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

এমপি আবু জাহির দেশে ফিরেছেন

  • আপডেট টাইম শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। পরে রাতেই হবিগঞ্জ শহরের বাসায় ফিরেছেন।
এর আগে গত ২৪ জুন সোমবার দুপুর ২টার দিকে সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে তাঁর ডান চোখটিতে অস্ত্রোপচার হয়। বেশ কয়েকদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে চোখের অবস্থা পুরেপুরি স্বাভাবিক হওয়ার পর তিনি দেশে ফিরলেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৩ জন নিহতের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন এমপি আবু জাহির।
এ সময় শরীরের বিভিন্ন স্থানে শতাধিক স্পিøন্টারের অঘাত পাওয়াসহ তাঁর ডান চোখটি আক্রান্ত হয়। সে সময় দেশ-বিদেশে দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি সংসদ সদস্যের ডান চোখে কিছু জটিলতা দেখা দেয়। পুরোপুরি সুস্থতার জন্য চিকিৎসকরা সফলভাবে তাঁর চোখে অস্ত্রোপচার করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com