বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়া। উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিকের পরিচালনায় উপস্থিত ছিলেন- কমিটির সদস্য সচিব প্রকল্প বাস্তায়ন কর্মকর্তক সুবোধ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার রেফা, অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাও ফারজানা চৌধুরী, শিবপাশা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নলিউর রহমান তালুকদার, জলসূখা ইউনিয়ন চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, উপজেলা প্রকৌশলী তানজির আহমেদ সিদ্দিকী, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল আলম, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, মাধ্যমিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজ। এ সময় ইউএনও জুয়েল ভৌমিক জানান আজমিরীগঞ্জে আকষ্মিক বন্যা দেখা দিয়েছে। দিনে দিনে পানি বৃদ্ধি পাচ্ছে, সবাই যেন সজাগ দৃষ্টি রাখেন। বন্যার্তদের পাশে থাকার জন্য ও পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ আছে, যে কোন পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক ভাবে আমরা মোকাবিলা করতে প্রস্তুত আছি। ইউএনও সবাইকে সাবধান ও সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন যে কোন জরুরী অবস্থায় কন্ট্রোল রুমের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরাধ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com