বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এএসআই শিবলু মজুমদার শ্রেষ্ঠ নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্স ড্রিল শেডে হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা সভার প্রধান আকর্ষণ ও সভাপতির দায়িত্ব পালন করেন। সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল হক। কল্যাণ সভায় পুলিশ সুপার জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন। সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করেন। জেলার সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলসহ চাঞ্চল্যকর মামলার রহস্য উন্মোচনের জন্য শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পান সদর থানার শিবলু মজুমদার। তিনি মোট ১২ বার শ্রেষ্ঠ হয়েছেন। পুরস্কার হিসেবে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের হাতে নগদ অর্থ, শুভেচ্ছা, ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। এছাড়াও তিনি পুরস্কারের অভিন্ন মানদণ্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত ও ক্রেস্ট প্রদান করা হয়।
মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) জেলার সকল অফিসার ইনচার্জগণসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com