সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

গোবিন্দপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। এ সময় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের মৃত ইন্তাজ মিয়ার পুত্র নুর মিয়ার সাথে আদিম উল্লার পুত্র মর্তুজ আলীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে গতকাল শনিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একে অপরের ওপর হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় নুর মিয়া, আল আমিন, মোতালিব, মিনারা বেগম, মর্তুজ আলী, রুবেল মিয়া, ইব্রাহিম মিয়া, জুয়েল মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে আশংকাজনক অবস্থায় দুইজনকে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com