রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে ৪টি হত্যাকান্ডের জেরে আসামীদের বাড়ি-ঘরে লুটপাটের তান্ডবের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ॥ মামলায় প্রকৃত খুনীদের অর্থকোটি টাকার বিনিময়ে আসামী করা হয়নি বলে অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪ মার্ডারের ঘটনায় দায়ের করা মামলার আসামীদের বাড়ি-ঘরে ব্যাপক লুটপাটের তান্ডবলীলা চালানো হয়েছে। বাদী পক্ষের লোকজন আসামীদের বাড়ি ঘরে থাকা ধান, চাউল, গরু, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ ও ফার্নিচারসহ অন্তত ৫ শতাধিক বাড়ি ঘরে লুটপাট চালিয়ে নিয়ে গেছে প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকার মালামাল। এসব বিষয়ে প্রতিকার চেয়ে বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ইয়াছমিন আক্তারসহ বেশ কয়েকজন ভুক্তভোগী নারী। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৯ মে ২০১৪ তারিখে আমাদের গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হয়েছিল ওই ঝগড়ায় ৪ জন লোক খুন হয়। খুন হওয়ার পরবর্তীতে উক্ত খুনের বিষয়ে মোঃ জুটন মিয়া বাদী হয়ে মামলা করেন। মামলায় অনেককে মিথ্যা ভাবে জড়িত করে আসামী শ্রেণীভূক্ত করা হয়। অথচ প্রকৃত খুনীরা অত্র খুনের মামলার বাদী মোঃ জুটন মিয়া ও তাদের দলনেতা আলী আহমদ সোহেল এর নেতৃত্বে প্রকৃত খুনীদের নিকট হইতে অর্ধকোটি টাকা নিয়ে তাদেরকে খুনের মামলায় আসামী করা হয়নি। লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, ওই খুনের পরপরই গ্রামের পুরুষরা বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়। এক পর্যায়ে গ্রামটি পুরুষ শূণ্য হওয়ার সুযোগে আলী আহমদ সোহেলের নেতৃত্বে মহিলা, শিশু ও বয়বৃদ্ধ লোকদের উপর নির্যাতন শুরু করে। এক পর্যায়ে বাড়ী ঘরসহ খুনের মামলার প্রত্যেকটি আসামীর বাড়ীঘর লুটপাট, ভাংচুর এবং বাড়ী ঘরের যাবতীয় আসবাবপত্র, ফ্রিজ, টিভি, সোফা, খাট, ডাইনিং টেবিল, চেয়ার সহ মালামাল নিয়ে যায়। এমনকি নগদ টাকা, স্বর্ণালংকার, পানির টিউবওয়েল, ঘরের টিন, গরু-ছাগল, হাঁস-মুরগী, ধান-চাল, মোটর সাইকেল, পাওয়ার ট্রিলার, মারাইকল, রাইস মিল সহ অনুমান প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকার মালামাল নিয়ে গেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
এছাড়াও বাদীপক্ষের লোক আলী আহমদ সোহেল ও তার দলীয় লোকজন প্রতিদিন খুনের মামলার আসামীগণের স্ত্রী সন্তান মা-বাবা, ভাই-বোনদের প্রতি অন্যায় অবিচার ও প্রাণ হত্যার হুমকি প্রদর্শন করায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার নিকট আলী আহমদ সোহেল ও তার দলীয় লোকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবী জানানো হয়। এদিকে লুটপাটের বিষয়ে একটি মামলা হলেও ১নং আসামী আলী আহমদ সোহেলসহ আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা প্রত্যাহার করার জন্য প্রাণে হত্যার হুমকি দিয়ে আসছে। তারা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও রহস্য জনক কারনে তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com