বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকের মতবিনিময় সভা লুটনে অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৬৯ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ হবিগঞ্জ জেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এবং তাদের পাশে থাকার দৃড় প্রত্যয়ে হবিগঞ্জ জেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে বৃটিশ প্রবাসী হবিগঞ্জবাসীদের উদ্ভুদ্ধ করার জন্য ধারাবাহিক ভাবে ইংল্যান্ডের বিভিন্ন শহরে রোড শো করছে। সেই নিড়িখে গত সোমবার (১ জুলাই) ইংল্যান্ডের লুটন শহরে এক মতবিনিময় সভার আয়োজন করে হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে।
সংগঠনের সভাপতি বিশিষ্ট কমিউনিটি লিডার ফজিলত আলী খানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন চৌধুরী হিরু। হবিগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে এর ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মসূচীর উপর বিস্তারিত আলোচনা করেন সভাপতি তফাজ্জুল হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক এম এ মুনতাকিম, উপদেষ্টা মোহাম্মদ মারুফ, ট্রেজারার ময়নুল চৌধুরী বাবুল। এছাড়াও আলোচনায় অংশ নেন কাউন্সিলার কামাল চৌধুরী স্বপন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মারুফ চৌধুরী, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি এ রহমান অলি, হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট কমিউনিটি নেতা এম এ হান্নান চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ দেলোয়ার হোসাইন, যুগ্ম সাধারন সম্পাদক শফিউল আলম সজল, সদস্য মোহাম্মদ জাকারিয়া আহমেদ, সদস্য আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন, ড. মোঃ সেলিম মিয়া, এফ ইসলাম তুহিন প্রমুখ।
অবহেলিত ও পিছিয়েপরা দরিদ্র জনগোষ্টীর মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করতে উপস্থিত সকলেই একমত পোষন করেন। একটি জাতিকে শিক্ষিত করে তুলতে পারলে সমাজের দুর্নীতি অনাচার অনেকটা লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com