শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

জেলা যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় হবিগঞ্জ পৌর টাউন হলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এ,কে,এম মঈন উদ্দিন চৌধুরী সুমন। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল হোসেন খান নিখিল এমপির নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করে হবিগঞ্জ জেলা যুবলীগ।
এতে আরও বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা যুবলীগ সহ-সভাপতি বিপ্লব রায় চৌধুরী, শফিকুজ্জামান হিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, মাধবপুর উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, চুনারুঘাট উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ফজল উদ্দিন তালুকদার, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি, বানিয়াচং উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান সজিব, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, বাহুবল উপজেলা যুবলীগ সভাপতি তারা মিয়া।
উপস্থিত ছিলেনÑ জেলা যুবলীগ সহ সভাপতি এসএম আব্দুর রউফ মাসুক, প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক এমএ মামুন, মহিবুর রহমান মাহি, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান মোহন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com