সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরায় প্রাণ কোম্পানীর শ্রমিক ফুলতারাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ঘাতক স্বামী রফিক উল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে সদর থানার ওসি অজয় চন্দের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করেন। সে ব্রাহ্মণডোরা গ্রামের হুরন মিয়ার পুত্র।
গত ৭ মে প্রাণ কোম্পানী থেকে বাড়ি ফেরার পথে রফিকের ছুরিকাঘাতে ফুলতারা আহত হয়। সিলেট ওসমানি মেডিকেল কলেজে নিয়ে যাবার পর পরের দিন সে মারা যায়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে রফিক হত্যার ঘটনা স্বীকার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। ফুলতারা ছড়িপুর গ্রামের বাসিন্দা মকসুদ আলীর কন্যা। সম্প্রতি স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা না হওয়ায় মামলা হয়। আদালত থেকে রফিকের ১ বছরের সাজা হয়। সে কয়েকমাস জেল খেটে জামিনে মুক্তি পায়। এরপর থেকে সে ক্ষিপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com