রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৯৪ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতাল সমূহের মধ্যে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল থেকে প্রথমবারের মতো এপিন্ডিসেকটোমি অপারেশনের মাধ্যমে জেনারেল সার্জারি কার্যক্রম শুরু হয়েছে। মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রামের রমজান মিয়া (২৫) নামে এক রোগীর এপিন্ডিসেকটোমি করানোর মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয় গতকাল বৃহস্পতিবার (৯ মে) দুপুরে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এইচ এম ইশতিয়াক মামুন জানান, ‘প্রাইভেট ক্লিনিকে এপিন্ডিসেকটোমী করাতে যেখানে ২০ হাজার টাকা খরচ হতো সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ২ হাজার টাকার ভিতরেই এটা করা হয়েছে। এখন থেকে নিয়মিত হার্নিয়া, হাইড্রোসিল, এপিন্ডিসেকটোমি ও পাইলসের অপারেশন করা হবে। এর মাধ্যমে স্বল্প আয়ের মানুষ সহ সর্বস্তরের লোকজন উপকৃত হবেন। অপারেশন থিয়েটার সহ সব সুবিধা থাকা স্বত্বেও সার্জারি কনসালটেন্টের পদটি দীর্ঘদিন শুন্য থাকায় এরকম অপারেশন আগে করা যায় নি। সম্প্রতি স্থানীয় সাংসদ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের হস্তক্ষেপ একজন জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেওয়ায় এখন থেকে নিয়মিত সর্জারী কার্যক্রম চলবে।’ হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ নুরুল হক জানান, ‘প্রয়োজনীয় জনবল ও আনুষঙ্গিক সবকিছুর ব্যবস্থা হলে পর্যাক্রমে হবিগঞ্জের অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সার্জারি কার্যক্রম চালু করা হবে। তবে এ প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com