রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাঁধ নির্মাণ প্রকল্পের নামে ভূয়া শ্রমিক দেখিয়ে ৩৮ হাজার ৫শ টাকা আত্মসাতের অভিযোগে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউপি সদস্য আকবর আলী ও কৃষি ব্যাংক ইমামবাড়ী শাখার সেকেন্ড অফিসার আতাউর রহমানের বিরুদ্ধে দুদক মামলা করলেও ৬ বছরেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এদিকে তারা বহাল তবিয়তে থাকার কারণে ভুক্তভোগীরা উল্লেখিতদের বিচার আদৌ হবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করছেন। অনেকে মনে করছেন দুদক বাদি হয়ে মামলা করলেও রহস্যজনক কারণে ব্যবস্থা নেয়া হয়নি।
দূদক হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের ডি.এ.ডি আব্দুল মালেক মামলাটি দায়ের করলে ডি.ডি অজয় কুমার সাহা তা তাৎক্ষনিক রেকর্ড করেন। যার তদন্ত নং- (১) তাং- ৩০/৬/২০১৯। হবিগঞ্জ থানার এফআরটি নং-০১, ধারা-৪২০/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১।
জানা যায়, বাঁধ নির্মাণের জন্য সরকারের তরফ থেকে টাকা বরাদ্দ হলেও উল্লেখিতরা এসব ভূয়া শ্রমিকের নামে ব্যাংক থেকে উল্লেখিত পরিমাণ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন অভিযুক্তরা। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে দুদক স্বপ্রণোদিত হয়ে মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com